লক্ষ্য ও উদ্দেশ্য
- উলামা, তালাবা ও জনসাধারণ কিভাবে তাদের ঈমান ও আমল দুরস্ত করতে পারে এ ব্যাপারে সঠিক দিকনির্দেশনামূলক আলোচনা করা।
- জীবনের প্রতিটি ক্ষেত্রে কিভাবে রসূলুল্লাহ সল্লাল্লহু আলাইহি ওয়া সাল্লাম এর সুন্নত সমূহ বাস্তবায়ন করা যায় এটার মশকে আমলী বা বাস্তব অনুশীলন করা।
- রসূলুল্লাহ সল্লাল্লহু আলাইহি ওয়া সাল্লামের রেখে যাওয়া সুন্নত সমূহের মধ্যে থেকে মৃত সুন্নতগুলো পুনরায় জীবিত করার আপ্রাণ চেষ্টা করা।
- আমরা যেহেতু সব সময় দুনিয়াবী ব্যস্ততায় থাকি, তাই সময় বের করে কিভাবে নেক আমল করা যায় এ সংক্রান্ত কার্যক্রম পরিচালনার চেষ্টা করা।
- কুরআন ও সুন্নাহ অনুযায়ী জীবনযাপন পরিচালনার জন্য একটি সম্মিলিত উদ্যোগই হল খানকাহে ইমদাদিয়া আশরাফিয়ার মূল লক্ষ্য ও উদ্দেশ্য।
বর্তমান কার্যক্রম যেভাবে চলছে
মামুলাতে খানকাহে ইমদাদিয়া আশরাফিয়া, সিরাজগঞ্জ
খানকাহে এমদাদিয়া আশরাফিয়া এর সপ্তাহিক এহইয়ায়ে সুন্নত (এসলাহী) ইজতেমা সমূহ
- প্রতি শুক্রবার আসর থেকে মাগরিব পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে আলহামদুল্লিাহ। (আম-খাস সকলেই সপ্তাহিক এই ইজতেমায় অংশ নিতে পরেন ইনশাআল্লাহ।)
খানকাহে এমদাদিয়া আশরাফিয়া এর মাসিক এহইয়ায়ে সুন্নত (এসলাহী) ইজতেমা সমূহ
- প্রতি ইংরেজী মাসের শেষ বৃহস্পতিবার আসর থেকে শুক্রবার মাগরিব পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে আলহামদুল্লিাহ। (শুধুমাত্র সালেকীন হযরাত মাসিক এই ইজতেমায় অংশ নিতে পরেন ইনশাআল্লাহ।)
বিশেষ দ্রষ্টব্যঃ-
- প্রতি আরবী মাসের শেষ বৃহস্পতিবার মাগরিব থেকে ইশা পর্যন্ত রহমানিয়া মাদরাসার ত্বলাবা-আসাতিজাসহ সকলের জন্য মাসিক সুন্নতী ইজতেমা হবে ইনশাআল্লাহ।
- প্রতি বছর ২০ শাবান থেকে ৩০ রমাযানুল মুবারক পর্যন্ত ৪০ দিন (হযরাতে সালেকীনদের জন্য), রমাযানুল মুবারক এর প্রথম ১৫ দিন (হযরাতে সালেকীনদের জন্য), রমাযানুল মুবারক এর শেষ দশক ( আম-খাস সকলের জন্য) এতেকাফ এর নেযাম রয়েছে আলহামদুলিল্লাহ।
✓ যার ত্বলব আছে সে নিজেই আসবে। -মুহিউস সুন্নাহ হযরতওয়ালা শাহ আবরারুল হক হক্কী হারদুয়ী রহ.