চাঁদ পর্যবেক্ষণ পরিষদ বাংলাদেশ
এর তথ্যমতে এখন, মুতাবিক, , রোজ , সময় মিনিট

ইসলামে টুপির গুরুত্ব ও মাহাত্ম্য

মানুষ মাত্রই নতুনের প্রতি আগ্রহী, নতুনত্বের জন্য অতি উৎসাহী। নতুন বা আধুনিক যা-ই হোক, অতিরিক্ত সুবিধা পাওয়া যায়, তখন তো কোনো কথাই নেই। কোনো বাছবিচার ছাড়াই তা গ্রহণ করে ফেলে। এটি মানুষের স্বভাবজাত বিষয়। তবে মুসলমানদের উচিত এ ক্ষেত্রে সতর্ক থাকা। কারণ মুসলমানদের রয়েছে নিপুণ আদর্শ, ধর্মীয় জ্ঞান এবং ধর্মীয়ভাবে তাদের জন্য রয়েছে বহু বিধিনিষেধ। এ কারণে যুগ যুগ ধরে মুসলমানগণ এরূপ হঠকারিতা থেকে সম্পূর্ণ মুক্ত থিকেন এবং আসেন। তথাপি যুগের ঘূর্ণায়মান স্বভাব প্রকৃতিতে বিভিন্ন প্রকার পরিবর্তন লক্ষ্য করা যায়। সম্প্রতি ধর্মীয় বিষয়েও নগণ্য সংখ্যক মুসলমানদের মাঝে এরূপ উদার স্বভাব লক্ষ্য করা যাচ্ছে। ধর্মীয় বিধিনিষেধের ক্ষেত্রে কোনো আধুনিক বার্তাবাহক নতুন কিছুর অবতারণা করেই না, তারা তা পালনের জন্য অতি মাত্রায় উৎসাহী হয়ে ওঠে। পরে অবশ্য কওমের উলামায়ে কেরামের সামিধ্যে এসে বিষয়টি বুঝে নিতে সক্ষম হলে এবং তারা এ থেকে ফিরে আসেন। এ কারণে বলতে হয়, যে কোনো নতুন থেকে নতুন বিষয় হলেও তা গ্রহণ করা কারো জন্য উচিত নয়।

যেমন ধরুন হযরত রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে এ পর্যন্ত মুসলমানগণ নবীর আদর্শ ও সুন্নাত হিসেবে টুপি পরে আসছেন এবং পরিধান করছেন। যারা সব সময় পরিধান করে পারেননি বা তারাও অন্তত বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে বা কোথাও আলেম উলামাদের সাথে বসতে হলে, নামাযে, ফিকরে ইত্যাদিতে টুপি পরিধান করে থাকেন। আবার অনেকের মাঝে সর্বদা টুপি পরতে না পারার আফসোস সক্রিয় থাকে। সে আফসোস আল্লাহর কাছে কবুল হলে ইনশাআল্লাহ অনেক উপকারের ভাগি হবেন তাঁরা।

এ ক্ষেত্রে পরিতাপের বিষয় হলো, মুসলমানদের মধ্যে একটি বিশেষ শ্রেণি বলে বেড়াচ্ছে টুপি পরার কোনো বিধান শরিয়তে নেই। হাদীসে নেই। কোনো বাধ্যবাধকতা নেই। এটি সুন্নাত নয়। ইত্যাদি বাহিরি বিভ্রতিমূলক প্রচারণা। শুধু কি টুপি? আরো বহু ধর্মীয় বিধানাবলি তাদের বিভ্রান্তিমূলক অপপ্রচারের শিকার হচ্ছে।

মুসলমানদের টুপি না পরে নামায আদায় ইত্যাদি অবস্থা বানানোর জন্য তাদের দুইদেক থেকে কাজ করা যায়। এক দিকে তারা মিডিয়াতে বিভিন্নভাবে উদ্ভট্ট অপপ্রচার চালাতে থাকে। অন্যদিকে এমন উৎসাহ উস্কানো তারা টুপিবিহীন খোলামাথায় মসজিদসমূহে বলা হচ্ছে যেগুলো অবশ্য আছে। এ বলা হচ্ছে টুপি ছাড়া নামায আদায়ই ইসলামের মূল আদর্শ। তাদের এ দেখা এবং তাদের প্রচারণায় কিছু মুসলমানও এখন টুপি ছাড়া নামায আদায়কে উচ্চতম বলে ধারণা করছে।

তাদের বাহিরে দাবি হলো, কুরআন-হাদীসের দলিল ছাড়া তারা কিছুই মানেন না। অথচ টুপি ছাড়া নামায আদায় করার সামান্যতম স্বীকৃতিও কুরআন-হাদীসে পাওয়া যায় না। টুপি ছাড়া নামায পড়াতে না কুরআন পাকের কোনো আয়াতে হুকুম দেওয়া হয়েছে, না নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপি ছাড়া নামায আদায়ের হুকুম দিয়েছেন। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনীতে স্বাভাবিক অবস্থায় একবারও খালি মাথায় নামায আদায় করেছেন এমন প্রমাণ পাওয়া যায় না।

টুপি পরিধান করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। টুপি মুসলমানদের পরিচায়ক পোশাক। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেতাবেঈন এবং সে থেকে আ পর্যন্ত ইসলামের ধারক-বাহক সকল ইমাম, মুজতাহিদ, মুহাদ্দিস, ফকীহ, উলামায়ে আলাম এবং আমাসালের পছন্দনীয় পোশাক। স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর সাহাবায়ে কেরাম, তাবেঈনগণ টুপি পরেছেন এবং নামাযেও নিয়মিত টুপি পরিধান করতেন। এর পূর্বেও যদি আমরা চোখ বুলিয়ে দেখি দেখা যায়, টুপি পরিধান পূর্ববর্তী নবীদেরও সুন্নাত ছিল। হযরত ইমাম তিরমিযী রহ. টুপি সংক্রান্ত একটি হাদীস বর্ণনা করেছেন।

হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেদিন হযরত মুসা আ. নিজের রব-আল্লাহ তাআলার সাথে কথা বলেছিলেন সেদিন তাঁর গায়ে একটি পশমের জুব্বা, পশমের টুপি এবং পশমের সালোয়ার ছিল এবং তাঁর জুতো ছিল গাধার খাল দিয়ে তৈরি। (তিরমিযী ৪/১৯৬ হাদীস নং ১৭৯৩)

এই হাদীস থেকে এ কথাও প্রমাণিত হয় যে, হযরত মুসা আ.-এর সর্বোত্তম পোশাকের গুরুত্বপূর্ণ অংশ ছিল টুপি।

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো খোলা মাথায় থাকেন না :

যদি মাথা খালি রাখা উলুম আমল বা সুন্নাত কিংবা জরুরি বিষয় হতো, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মাথায় টুপি, পাগড়ি বা কোনো কাপড় পরিধানকে নিজের অভ্যাসে পরিণত করতেন না। টুপি-পাগড়িকে তাঁর পোশাকের অংশেরূপে গ্রহণ করতেন না। হাদীস শরীফে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় পাগড়ি থাকার কথা এত বেশি বর্ণিত আছে, যা থেকে পাগড়ি পরিধানও জরুরি বলে অনুমিত হয়। নিচে এ বিষয়ে কয়েকটি হাদীস উল্লেখ করা হলো।

(১) হযরত জাবের রা. বলেন, আমি মক্কা বিজয়ের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কালো পাগড়ি পরিহিত অবস্থায় দেখেছি। (শামায়েল পৃ. ৮, হাদীস নং ১/১৫৪, ফতহুল বারী ১০/৩০৫)

(২) হযরত আমর ইবনে হুরাইস রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় মাথায় কালো পাগড়ি দেখেছি। (শামায়েল ৮)

(৩) তাঁরই আরেকটি বর্ণনায় আছে, খুতবা দেওয়ার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় পাগড়ি পরিহিত অবস্থায় ছিলেন। (শামায়েল ৮)

(৪) হযরত আব্দুল্লাহ ইবনে উমর রা.-এর বর্ণনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাগড়ি পরিধান করতেন তখন পাগড়ির শামলাকে নিজের দুই কাঁধের মধ্যবর্তী স্থানে ঝুলিয়ে দিতেন। (শামায়েল ৮)

(৫) হযরত ইবনে আব্বাস রা. হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসময় খুতবা দিলেন এবং তাঁর মাথায় কালো বর্ণের এবং তার তারই একটি চিকন পট্টি ছিল। (শামায়েল ৮)

এ সকল হাদীসের কিতাবাদিতে সাহাবায়ে কেরাম থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়ি সম্পর্কে এত বেশি হাদীস বর্ণিত আছে, যা থেকে অনুমান করা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারককে সব সময় আবৃত রাখতেন।

পাগড়ি-টুপি ধারা হোক বা অন্য কাপড় পরিধান করে হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এবং কোনো সময় মাথা খোলা রাখায় অভ্যস্ত ছিলেন না।

পাগড়ি পরিধানের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশসূচক বাণী :

পাগড়ি পরিধানের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশসূচক বাণী ও মারফু ও সহীহ হাদীসে পাওয়া যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, “তোমরা পাগড়ি পরিধান করো এবং গাম্ভীর্যতা ও ভদ্রতার ছেঁয়ে এগিয়ে যাও।” (তাবারানী কাবীর ১/১৫৪, ফতহুল বারী ১০/৩০৫)

আরেক হাদীসে আছে, হযরত রুকানা রা. বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের এবং মুশরিকদের মধ্যে অন্যতম পার্থক্য হলো টুপির ওপর পাগড়ি পরিধান করা। (তিরমিযী ৪/২১৭ হাদীস নং ১৭৮৪, আবু দাউদ ৪/৪১১ হাদীস নং ৪০৭৫)

এ সকল বর্ণনা থেকে বোঝা যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পাগড়ি পরিধান করতেন, আবার তা পরিধান করার জন্য উম্মতকে নির্দেশ দিয়েছেন। পাগড়ির সাথে টুপি পরিধান মুসলমান এবং অমুসলিমদের মধ্যে পার্থক্য বিধানকারী হিসেবে চিহ্নিত করেছেন। তাতে বোঝা যায়, টুপি পরিধান করা মুসলমানদের প্রতীকী পোশাক।

টুপি সংক্রান্ত কয়েকটি হাদীস :

হযরত আব্দুল্লাহ ইবনে উমর রা. বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা টুপি পরিধান করতেন। (মাজমাউয যাওয়াইদ ৫/১২১)

হাফেয ইরাকী ফি শরহে তিরমিযী বলেছেন, টুপি সংক্রান্তে সবচেয়ে উচ্চমানের সনদের হাদীস হলো যা, হযরত আয়েশা রা. বর্ণনা করেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর অবস্থায় দুই কানবিশিষ্ট টুপি পরিধান করতেন এবং অন্য সময় সাদা টুপি পরিধান করতেন। (ফয়জুল কাদীর শরহে জামেউস সাগীর ৫/২৪৬, হাদীস নং ৭১৩৮)

টুপির ধরন :

হযরত আবু কবশা রহ. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টুপি পরিধান করতেন, পাগড়ি ছাড়াও টুপি পরিধান করতেন এবং তিনি ইয়ামেনি টুপি পরিধান করতেন, যুদ্ধক্ষেত্রে তিনি দুই কানবিশিষ্ট টুপি পরিধান করতেন, কোনো কোনো সময় টুপি খুলে তা দ্বারা সুতরা বানিয়ে নামায আদায় করতেন। (কানযুল উম্মাল ৭/৩২১)

উপর্যুক্ত হাদীসগুলো দ্বারা স্পষ্ট হয়ে গেল যে, টুপি পরিধান করা রাসূল সা.-এর নিয়মিত পোশাকের একটি অবিচ্ছেদ্য অংশ।

টুপি সাহাবায়ে কেরাম ও তাবেঈনের সুন্নাত :

হযরত উমর ইবনুল খাত্তাব রা. বর্ণনা করেন, আমি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি যে, শহীদগণ চার প্রকারের। প্রথমত সেই মুমিন বান্দা যার ইমান পাকা, যে শত্রুর সামনে মোকাবেলায় আল্লাহর সামনে ইমানের পরিচয় দিয়ে শহীদ হয়ে যায়। সে ওই বান্দা কেয়ামত দিবসে যার প্রতি মানুষ মাথা উঁচিয়ে এভাবে দেখবে। এই বলে তিনি মাথায় টুপি উঁচিয়ে দেখালেন যে, সে ওই বান্দা যেভাবে তার টুপি মাটিতে পড়ে গেল। বর্ণনাকারী বলেন, আমার জানা নেই, হযরত উমর রা.-এর টুপি নিপতিত হওয়া উদ্দেশ্য, নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টুপি। (তিরমিযী ৪/১৫২ হাদীস নং ১৬৪৪)

এই হাদীস থেকে বোঝা যায় হযরত উমর রা. ও টুপি পরিধান করতেন।

হযরত হেলাল ইবনে ইয়াসাফ রা. বর্ণনা করেন, আমরা রিক্কা (সিরিয়ার একটি শহরের নাম) গেলাম। আমাদের কিছু সাথি বলল, আচ্ছা তুমি কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাহাবীর সাথে সাক্ষাৎ করবে! আমি বললাম, এটা বড়ই সৌভাগ্যের বিষয়। অতঃপর আমরা হযরত ওয়াসিলা রা.-এর কাছে গেলাম। আমরা প্রথমে তাঁর রীতিনীতি দেখি। অতঃপর আমরা তাঁর মাথায় দুই কানবিশিষ্ট একটি টুপি আছে এবং একটি ধূসরাভিন লম্বা টুপি (এর উপর) পরিহিত আছে এবং তিনি টুপির ওপর ভর করে নামায আদায় করছেন। (আবু দাউদ ২/৪০, হাদীস নং ৯৪৫)

হযরত সুফিয়ান ইবনে উয়াইনা রা. বলেন, আমি হযরত সুফাইক রা.-কে একটি জানাযার পর আসরের নামায তাঁর টুপি সামনে নিপতিত হল। (আবু দাউদ ১/১০০, ১/৮৬ হাদীস নং ৯৯১)

হযরত ইয়াইন রা. বলেন, আমি ইবরাহীম নাখাই রা.-কে ধালার বিশিষ্ট টুপি পরিহিত অবস্থায় দেখেছি। (মুসান্নাফে ইবনে আবী শায়বা ৫/১৭০, হাদীস নং ২৪৮৪৯)

হযরত আশআছ রা. নিজ পিতা থেকে বর্ণনা করেন যে, হযরত আবু মুসা হাম্মাম থেকে বলেন, এমতাবস্থায় তিনি টুপি পরিহিত অবস্থায় ছিলেন এবং ওই টুপির ওপর মসেহ করলেন। (মুসান্নাফে ইবনে আবী শায়বা ৫/১৭০, হাদীস নং ২৪৮৪৯)

হযরত হিশাম বর্ণনা করেন, আমি ইবনে জুবায়েরকে একটি ছজ্জা বিশিষ্ট টুপি পরিধান করতে দেখেছি। তিনি বাইতুল্লাহর তাওয়াফ করার সময় ইহরামের গায়ে এ টুপি গ্রহণ করতেন। (মুসান্নাফে ইবনে আবী শায়বা ৫/১৭০, হাদীস নং ২৪৮৪৬)

হযরত আব্দুল্লাহ ইবনে সাঈদ রা. বলেন, আমি হযরত হুসাইন রা.-কে (ইয়ামানুল আবেদীন) কে মিসরে সাদা টুপি পরিহিত অবস্থায় দেখেছি। (মুসান্নাফে ইবনে আবী শায়বা ৫/১৭০, হাদীস নং ২৪৮৪৫)

এর অন্যতম সার্বজনিক একটি সুন্নাত।

সুন্দর ও উত্তম লেবাস পরে মসজিদে আসার হুকুম :

মসজিদে নামায পড়তে আসা লোকদেরকে মহান আল্লাহ তাআলা কি সুন্দর লেবাস পরে আসতে বলেছেন। যেখানে লেবাস পরিপূর্ণই হলো না সে লেবাসকে সুন্দর ও শোভাময় বলার অবকাশ থাকে না। উপরোক্ত হাদীস দ্বারা প্রমাণিত হয়েছে, মাথায় টুপি পরিধান করা একটি গুরুত্বপূর্ণ অংশ। যদি টুপি না পরা হয় তবে লেবাস পরিপূর্ণই হলো না সে লেবাসকে সুন্দর ও শোভাময় বলার অবকাশ থাকে না। মসজিদে যাওয়ার সময় পরিপূর্ণ লেবাস পরে নিজেকে দেখতে সৌন্দর্যমণ্ডিত ও শোভায়মান করে মসজিদে যাওয়া। সুতরাং টুপিও এই হুকুমের অন্তর্ভুক্ত। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন যে লেবাসই পরিধান করেছেন তার একটি অবিচ্ছেদ্য অংশ ছিল টুপি।

বুখারি শরীফের হাদীসে আছে :

হযরত আনাস রা. বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন (মক্কায়) প্রবেশ করলেন, তাঁর মাথায় মিগফার ছিল। (বুখারী ৭/৫১, হাদীস নং ৫৭০৮)। মিগফার অর্থ টুপির নিচে পরিধেয় বর্ম বিশেষ, জুতো বিন্দুস্বরূপ বা মাথার সাথে লাগানো যায় তেমন একটি জিনিস।

হযরত আব্দুল্লাহ ইবনে উমর রা.-এর কাছে এক সাহাবী প্রশ্ন করলেন, মুহরিম কি পোশাক পরিধান করবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, কামিস, পাগড়ি, সালোয়ার এবং টুপি পরিধান করবে না। (বুখারী শরীফ ১/৪৩১ হাদীস নং ১৩৪)

হযরত আব্দুল্লাহ ইবনে উমর রা.-এর বাণী, ইহরাম অবস্থায় টুপিসহ মাইলিবিলে মুহরিম পরিধান করা নিষেধ। (মজমাউল আনওয়ার ৪/৫৯৮, উমদাতুল কারী ১৫/২৬, ফতহুল বারী ৪/৭২, আইনুল মাবুদ ১/১৬৮, আলকামুসুল মুহীত ২/১৫৪, মুখতারুস সিসাহ ৪৩, আউনুল মাবুদ ১/১৬৮, লিসানুল আরব ১০/৯২, আররায়েদ ১০৭৩, মুজামু লুগাতিল ফুকাহা ৪৪৪ ইত্যাদি)

এই হাদীস থেকে স্পষ্টই বোঝা যায় টুপি নবীজির পোশাকের একটি দায়েমি অংশ।

এখন প্রশ্ন আসে যে, দলিল থাকা সত্বেও ওই বিশেষ মহলটি টুপি নিয়ে এত উচ্চবাচ্চা করে কেন? কেন করা হয় তার উত্তর তারাই ভালো জানে। তবে আল্লাহ তাআলার ইচ্ছায় সচরাচর দেখা যায়, তারা যেমন এক দিকে টুপি না পরার ব্যাপারে উদ্বুদ্ধ করে থাকে এই টাই পরার ব্যাপারে উৎসাহ প্রদান করে থাকে। তাদের ঘরানারই একজন বড়পর্দা বড়পদস্থ লেখক, যার নামডাক সারা দুনিয়াতেই, তিনি সব সময় টাই পরিধান করে থাকেন (এবং টুপি পরিধান থেকে বিরত থাকেন)। টাইয়ের বাপের বক্তব্য হলো এটি কালচারাল কারণ কোনো কারণ নেই। তাদের এহেন বক্তব্য থেকেই বুঝে নেওয়া যায় তাদের উদ্দেশ্য কী হতে পারে?

তা বুঝার জন্য পোশাক সম্পর্কে কিছুটা আলোকপাতের দাবি রাখে। পোশাকের বিষয়টি একমাত্র সভ্যতা, সাংস্কৃতিক বা কালচারাল বিষয় না। বরং এটি ধর্মীয় বিষয়। কারো পক্ষে এ কথা বলার কোনো অবকাশ নেই যে, পোশাকের কালচারাল কোনো সম্পর্ক নেই। কারণ পোশাক সম্পর্কে শরীয়তের বিভিন্ন বিধান ও শিক্ষা রয়েছে। যেমন পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, “হে বনী আদম! আমি তোমাদের জন্য লজ্জাস্থান আবৃত করতে এবং অবতীর্ণ করেছি, আর সৌন্দর্যের সাজ-সজ্জার বস্ত্র।” (সূরা আরাফ ২৫)

হাদীস শরীফেও লেবাস-পোশাক সম্পর্কে বহু বিধিবিধান রয়েছে। ইসলামী শরীয়ত মুসলমানদের জন্য কোনো নির্দিষ্ট রং বা রূপের পোশাক ওয়াজিব বা ফরজ করে না দেওয়ার অর্থ এই নয় যে, পোশাকের ব্যাপারে মুসলমানগণ পূর্ণ স্বাধীন। সুতরাং পোশাককে নিছক কালচারাল বা সাংস্কৃতিক বিষয় বলে

শরীয়ত কিছু কিছু পোশাককে পুরুষের জন্য হারাম করেছে, কোনো প্রকার পোশাকে অবৈধ ঘোষণা করেছে। পোশাকে ‘তাশাবুহ’ এর শিক্ষা রয়েছে। কাফির মুশরিকদের পোশাককে ইহুদি-খ্রিস্টানদের পোশাক বলা হয়েছে, কোনো ক্ষেত্রে পোশাকে সীমারেখা ঠিক করে দিয়েছে। এগুলো হলো শরীয়তের আংশিক বিধান। এর পাশাপাশি মৌলিক বিধান হলো, যে সম্প্রদায় বা ধর্মীয় লোকদের সাদৃশ্য অনুসরণ বা নবীর সা. যে কাজটি যেভাবে করেছেন, সেভাবে কাজটি করার নির্দেশ দেওয়া হয়েছে। পোশাকের ক্ষেত্রে একত্র করা হলে বোঝা যাবে, টুপি পরিধান অনুসরণীয় এবং টাইকে কালচারাল বিষয় বলে নেওয়ার মধ্যে কোনো অসৎ উদ্দেশ্যাই নিহিত রয়েছে।

এ কথা তো বড়জোর দুই একটি (এটি কতবড় জুলুম!) একদিকে ইমামের দাবি করা হবে, নবীর সা.-এর মুহাব্বতের দাবি করা হবে, বিভিন্ন রূপ ও সাদৃশ্য বিধানের গ্রহণ করো।

হযরত উমর রা.-এর খেলাফত আমলে যখন রাজ্যের সীমানা খুব প্রশস্ত হয়ে গেল, তখন তিনি ভাবলেন ইসলামের বৈশিষ্ট্য ও নিদর্শনাবলির মধ্যে কোনো প্রকার ফারাক পড়ে না যায়। এ জন্য মুসলমানদেরকে ভিন্নজাতির সাদৃশ্য গ্রহণ থেকে কঠোরভাবে নিষেধ করলেন। আবার ভিন্নজাতির ইসলামের সামগ্রিক সংস্কৃতির মধ্যে কোনো প্রকার ফারাক পড়ে না যায়। এ জন্য মুসলমানদেরকে ভিন্নজাতির সাদৃশ্য গ্রহণ করা না করার নির্দেশ দেন। যেমন বুখারী শরীফে আছে, হযরত উমর রা. মুসলমানদের ওপর মুশরিক ও কাফিরদের পোশাক গ্রহণ না করার জন্য কঠোর নির্দেশ জারি করেন।

লোকেদেরকেও মুসলমানদের সাদৃশ্য গ্রহণ না করার নির্দেশ দিলেন। যেমন বুখারী শরীফে আছে, হযরত উমর রা. উচ্চতর পদের দাবি অনুযায়ী আপাতত ধরে নিলাম, ‘টাই’ অমুসলিমদের ধর্মীয় নিদর্শন নয় সে কারণে ‘টাই’ পরিধান করা হারাম হবে না। তবে ফাসেকদের নিদর্শন হওয়ায় ফাসেকদের সাদৃশ্য তো অবশ্যই হবে। সব সময় টুপি না পরে এই কাজে সব সময় আটুট থাকা ফাসেকের নিদর্শনই বটে।

এ কিছু টাই যে, খ্রিস্টানদের ক্রুশ চিহ্ন তার একটি প্রমাণ পাওয়া যায় ইনসাইক্লোপিডিয়া অব প্রিটেনশনে। এই বিশ্বকোষের সর্ব প্রথম সংস্করণে টাই সম্পর্কে বলা হয়েছে, “তা (টাই) থেকে এই চিহ্নটি খ্রিস্টানগণ গলায় পরে থাকে।” সুতরাং হিন্দু ধর্মের নিদর্শন যেমন পৈতা, সেরূপ হলো খ্রিস্টান ধর্মের প্রতীকি নিদর্শন।

(ড. যাকের নায়েক এক তাহকীকি জায়েমা ২২৩)

কোনো সম্প্রদায়ের ধর্মীয় নিদর্শন গ্রহণ করা ইসলামী শরীয়তে নাজায়েয তো আছেই, বরং তা ধর্মীয় মর্যাদাবোধ ও সম্মানেরও সম্পূর্ণ পরিপন্থি।

সুতরাং টুপি সম্পর্কে হাদীস এবং বাস্তব আমলের এত শক্তিশালী দলিল থাকার পরও তা পরিধানে অনুৎসাহিত করা আর টাইয়ের ন্যায় ফিসক ও শিরকের প্রতীক নিদর্শন পরিধানের প্রতি উৎসাহিত করার বাস্তব উদ্দেশ্য ও লক্ষ্য কী হতে পারে।। এ প্রিয় পাঠকবৃন্দের হাতেই।

আল্লাহ পাক আমাদেরকে হক বোঝার এবং সে মতে পরিচালিত হওয়ার তাওফীক দান করুন। আমিন।

-হযরত মাওলানা রিজওয়ান জমিরাবাদী

Loading